× Banner
সর্বশেষ
ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ সদর উপজেলার ভবানিপুর ও বাইপাস এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো-শহরের গয়েশপুর এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০) একই গ্রামের আব্দুল মালেকের ছেলে জসিম উদ্দিন (২৪), ঝিনাইদহ সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার আশরাফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী লিনা খাতুন (২৫) ও কনেজপুর গ্রামে ফারুক হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৪)সহ ৬ জন।

হাসপাতাল সুত্রে জানা যায়, সকালে ভবানিপুর এলাকায় একটি মোটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়।
অপরদিকে একই সময় শহরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..