× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ জেলার খালিশপুরে ছুরিকাঘাতে নাদিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদি নামের একজন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের বিটিসিএল অফিসের সামনে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাদিম স্থানীয় শাহাদাতের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী নজরুলসহ কয়েকজন এসে তাঁকে অতর্কিত ছুরিকাঘাত করে। এতে নাদিম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরো বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নিহত নাদিমের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..