× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

মেহেরপুরে জাতীয় শ্রমিক লীগ-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (১২-১০-১৬) : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় শ্রমিকলীগ-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে মেহেরপুর জেলা শ্রমিক লীগ-এর আয়োজনে বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী সংহতি পরিষদের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মাহাবুব এলাহী। এছাড়া বক্তব্য রাখেন জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলম আবুল, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলী, সাধারন সম্পাদক রাফিউল ইসলাম রকি, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, সাধারন সম্পাদক রেজাউল হক, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ন আহবায়ক আতিক স্বপন, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য এম.এ কুদ্দুস,অনন্ত কুমার সাহা,সদর থানা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক এস.এম রাসেল সহ অন্যান্যরা। অনুৃষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ।


এ ক্যটাগরির আরো খবর..