× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এবার ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা করা হয়। ওই শিশুই বর্তমানে ৩৫ বছরের নারী। তিনিই এই মামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী।

মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউ ইয়র্কের একটি আদালতে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে তার আইনজীবী অ্যালান গার্টেন বলেন, ‘আমি আগেই বলেছি, এ অভিযোগ সুনিশ্চিতভাবে অসত্য এবং রাজনৈতিকভাবে আমার মক্কেলকে হেয় করার প্রয়াস মাত্র।’ এর আগে ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা তাদের বিবাহবিচ্ছেদের সময় ১৯৯১ সালে তার বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তুলেছিলেন।

‘তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তা-ই করতে পারে’ এবং ‘সুন্দরী নারী দেখলেই চুমু খাওয়ার চেষ্টা করেন’ পুরনো একটি ভিডিও টেপে ট্রাম্পের এমন মন্তব্য সম্প্রতি ফাঁস হওয়ার পর কঠোর সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে তাকে সরে দাঁড়ানোর দাবিও উঠেছে। এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা করা হলো। সূত্রঃ ইন্টারনেট।


এ ক্যটাগরির আরো খবর..