× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

খাদিজার উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।
সোমবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে ক্লাবের সহ সভাপতি আদিল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ এম এ সালমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, চ্যারিটি ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবী আবু সুফিয়ান আজম, সুমন আলী, ইউপি সদস্য আমান উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল গফফার, যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করার আহবান জানিয়েছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..