× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

খাদিজার উপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সভায় পরিষদের সভাপতি মাজেদ শরিফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি আব্দুল আজিজবাবর, যুন্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সহ- সাধারণ সম্পাদক আল আমিন,সহ সাধারণ সম্পাদক মারুফ হক, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাধারণ সম্পাদক শাহ এম সালমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সেক্রেটারি জাহিদ উদ্দিন, ছাত্র কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম, প্রচার সম্পাদক এহসান আহমদ, অর্থ সম্পাদক আক্তার আহমদ প্রমুখ। বক্তারা নার্গিসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..