× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শহীদুল হাসান

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ  পেয়েছেন অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান। রোববার বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থতম উপাচার্য হিসেবে অধ্যাপক আহমদ শফির স্থলাভিষিক্ত হলেন।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের  চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন উপাচার্যকে স্বাগত জানান।

ড. হাসান বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়রিং বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে তিনি বুয়েটের বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়রিং বিষয়ে ১৯৮৮ সালে ড. হাসান আমেরিকার ক্লার্কসন বিশ্ববিদ্যালয়  থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান একজন গবেষক হিসেবে দেশ-বিদেশে স্বীকৃত গবেষণা গ্রন্থে তার ৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে তার গবেষণা প্রবন্ধ চারবার  সেরা প্রবন্ধের পুরস্কার পেয়েছেবিশেষ


এ ক্যটাগরির আরো খবর..