× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

এক সেতুর দুই উদ্বোধনে এলাকাবাসীর শংকা

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥  শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে একটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার চরভাগা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুটি প্রভাবশালী পক্ষ।

ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের নতুন বাজার থেকে নড়িয়া উপজেলার ঘড়িষার সংযোগ স্থলে পদ্মার শাখা নদীতে ৯৯ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে। সেতুটি নির্মাণ ব্যয় ৩ কোটি ৩৩ লক্ষ ৯০ হাজার ২৭৬ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান পদ্মা কনেস্ট্রাকশন এন্ড এবি এন্টারপ্রাইজ জেবি। তদারকি করবে শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি)।

শনিবার সকাল ১১টায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) শওকত আলী সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন করার কথা ছিল। কিন্তু তার আগেই চরভাগা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শিকদার তার সমর্থকদের নিয়ে তড়িঘড়ি করে সকাল ৯টায় ফিতা কাটার মাধ্যমে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ঘোষনা করেন।

এসময় হাবিবুর রহমান শিকদার বলেন, শওকত আলী এই এলাকার সার্বিক উন্নয়নে কোন কাজ করে নাই। যা করেছে সব এনামুল হক শামীম। সুতরাং এ সেতু উদ্বোধনের তার কোন অধিকার নেই। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেতু নির্মাণ কাজ উদ্বোধনের নির্ধারিত সময় বেলা ১১টায় এমপি শওকত আলী তার সমর্থকদের নিয়ে চরভাগা নতুন বাজারে পৌছায়। তখন তিনি ভিত্তিপ্রস্তর ফলকের পর্দা সরিয়ে পূর্ণঃরায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সেতুর নির্মাণ কাজ দুইবার উদ্বোধন হওয়া কৌতুহলী হয়ে ওঠেন প্রতিবেদক। এসময় এলাকাবাসীর সাথে আলাপ কালে জানায়, দীর্ঘদিন ধরে একটি সেতুর স্বপ্ন দেখে যাচ্ছিলাম। রাজনৈতিক বিভিন্ন কারনে বার বার পিছিয়ে পড়ে এই সেতুর নির্মাণ কাজ। পরে বিভিন্ন বাধা অতিক্রম করে এবার সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার শুরুতেই দেখা দিল রাজনৈতিক দ্বন্ধ। রাজনৈতিক কারনে সেতুটির কাজে দেরি হয়েছে এবার রাজনৈতিক দ্বন্ধে সেতুর কাজ বন্ধ হয় কিনা আল্লাহ ভাল জানে।

জানা গেছে, হাবিবুর রহমান শিকদার বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীমের নেতৃত্বে রাজনীতি করেন।


এ ক্যটাগরির আরো খবর..