× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ঝিনাইদহ সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় ১ স্কুল ছাত্রী নিহত ও ৯ ইজিবাইক যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের ডাকবাংলা ত্রিমোহণী ও মধুপুর ৫ মাইল নামক স্থানে এ ঘটনা দু’টি ঘটে। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, জেলা সদরের ডাকবাংলা ত্রিমোহনীতে দুপুর দেড়টার দিকে ১ম শ্রেণীর ছাত্রী শরীফা খাতুন তার মায়ের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী একটি আলমসাধু তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মারাত্বক আহত শরীফাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হলে সে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। ঘাতক আলমসাধু গাড়িটিকে পুলিশ আটক করেছে। নিহত শরীফা চুয়াডাঙ্গার সরৎগঞ্জের মাহমুদজুমা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।

অন্যদিকে উপজেলার মধুপুর ৫ মাইল নামক স্থানে একই সময়ে ঝিনাইদহ শহর গামী যাত্রীবাহি ইজিবাইকের পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইজিবাইকের ৯ যাত্রী আহত হয়। তাদেরকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..