× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

বেনাপোল বন্দরে ২৩ নং শেডে আগুন, কোটি কোটি টাকার পন্য পুড়ে ভষ্মিভুত

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

মো: আনিছুর রহমান, বেনাপোল থেকেঃ বেনাপোল স্থল বন্দরের আলোচিত চুরি পন্যপাচার শুল্ক ফাঁকির সাথে জড়িত সহ বিভিন্ন নাটকবাজির ২৩ নং শেডে অবশেষে আগুন লাগিয়ে সব পাপ একসাথে  মোচন করতে চাইছে বলে অভিযোগ উঠেছে স্থল বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আজ রবিবার ভোর ৫ টার সময় আমদানিকৃত পন্য আগুন লাগিয়ে কোটি কোটি টাকার পন্য পুড়ে ভষ্মীভুত হযেছে।

বেনাপোল স্থল বন্দরের ২৩ নং শেডে হঠৎ ভোর ৫ টার সময় আগুন দাউদাইকরে জ্বলে উঠে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে চতুর্দিকে। ১০ কিলোমিটার দুর সহ ভারতের বনগাঁও শহর থেকে আগুন এর লেলিহান বুঝতে পেরে পেট্রপোল চেকপোষ্টে ছুটে আসে সেদেশের ফায়ারসার্ভিস এর গাড়ি। আইনিপ্রক্রিয়া শেষ করে তারা বেনাপোল বন্দরে প্রবেশ করে প্রায় ২০ মিনিট কাজ শেষে  আগুন নিয়ন্ত্রনে এনে দেশেফিরে যায়। আগুন নিয়ন্ত্রন আনতে সব মিলে প্রায় সাড়ে ৪ ঘন্টা সময় লাগে।

বাংলাদেশের ৭ টি দমকল ইউনিট সকাল থেকে বেলা ৯ ঘটিকা পর্যান্ত একটানা কাজ করলে ও আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আনতে পারে নাই । পরে ভারতের একটি ইউনিট আসার পর আগুন আধাঘন্টার ভিতর নিয়ন্ত্রনে আসে। ২৩ নং শেড থেকে আগুন পাশে থানার ভিতর ছড়িয়ে পড়লে থানার ওসি সহ সকল ষ্টাফদের সকলকে থানার প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য আসবাব পত্র সরিয়ে নিতে দেখা গেছে আগুনের তাপ গায়ে লাগিয়ে। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় জনগন এবং পোর্ট থানার পুলিশদের কাজ করতে দেখা গেছে। ওসি অপুর্ব হাসান মাথায় হেলমেট পরে হাফপ্যান্ট পরে ফায়ারসার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।

বন্দর ব্যবহারকারি সিএন্ডএফ এজেন্টরা জানান ২৩ নং শেডে তাদের ভারত থেকে আমদানিকৃত পন্য ক্যামিকেল, ফাইবার, মশা তাড়ানো স্প্রে  নিউ হিট, তুলা এ্যাসোসিয়েডস গুডস, কাপড়, কাগজ, সহ বিভিন্ন ধরনের আমাদিন পন্য পুড়ে ছাই হয়ে গেছে। ওয়ারহাউজের বাইরে থাকা দুটি ভারতীয় ট্রাক একটি প্রাইভেট কার ও দুটি মোটর সাইকেল পুড়ে গেছে।

আগুন ভোর বেলা থেকে লাগলে ও বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কোন লোককে ঘটনাস্থলে দেখা যায়নি।

এ ব্যাপারে বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেনের সাথে তার সেলফোনে কথা বললে তিনি বলেন আমি একটি প্রধান মন্ত্রীর একটি বিশেষ প্রশিক্ষনে ঢাকায় আছি। আমার সাথে বন্দরের অফিসারদের সাথে যোগাযোগ চলছে। কি ভাবে আগুন লাগছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এটা তদন্ত করে বলা যাবে এখন কিছু বলা যাবে না।

এলাকার একটি সুত্র জানায় বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে অন্য একটি সুত্র সে কথা উড়িয়ে দিয়ে বলে শর্ক সার্কিট থেকে আগুন লাগলে একজায়গা থেকে আগুন উঠতে থাকবে এ আগুন লাগিয়ে দেওয়া । কারন এ আগুন ২৩ নং শেডের চতুর্দিক থেকে দাউদাউ করে জলে উঠে।

বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, এটা একটি চক্রান্ত। বেনাপোল বন্দরকে ধ্বংস করার জন্য এ আগুন লাগানো হয়েছে। এর আগে ও এ বন্দরে কয়েক বার আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন আমদানিকৃত পন্য ষ্টোরকিপারদের সহযোগিতায় চুরি হয়। যখন ষ্টোরকিপাররা পন্য চুরি করতে করতে  বুঝ দিতে পারে না তখন তারা বাঁচার জন্য আগুনের হস্তক্ষেপ নেয়।
ঘটনাস্থল শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম পরিদর্শন করেছেন।

যশোর জেলা প্রশাশক ড. হুমায়ুন কবির ও যশোর- ১ আসানের এমপি শেখ আফিল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক পরিমল দত্ত বলেন যশোর, মনিরামপুর, কেশবপুর , অভয়নগর, ঝিকরগাছা বেনাপোল সহ মোট ৭ টি ইউনেটে কাজ করছে, এবং খূলনা থেকে ফায়ারসার্ভিসের বিশেষ দল বেনাপোল আসছে।

২৩ নং শেডের ষ্টোরকিপার আসাদুজ্জামানকে খুজে পাওয়া যায়নি। বেনাপোল – যশোর মহাসড়কের উপর আগুনে পুড়ে ২৩ নং শেড থেকে রাস্তার উপর ছিটিয়ে পড়ে হাজার হাজার আমদানিকৃত নিউ হিট মশার স্প্রে।


এ ক্যটাগরির আরো খবর..