আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ১০টাকা কেজি দরে চাউল বিক্রি উদ্বোধন হয়েছে। গত শুক্রবার সকালে রাজিহার ইউনিয়নের বাসাইল বাজারে ৪১৬ জন ও একই ইউনিয়নের রামানন্দেরআঁক বাজারে ৪শ’ হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাউল বিক্রি শুরু করা হয়েছে।
চাউল বিক্রির প্রথম দিনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন সরদার, এইচএম মতিয়ার রহমান, জিএম ফারুক, ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সাইফুদ্দিন, যুবলীগ নেতা জাকির হোসেন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের, সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলাম, ডিলার কাজী ইদ্রিস হোসেন।