× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একজন রক্তাক্ত জখম

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় মসজিদের দানকৃত মালামাল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন রক্তাক্ত জখম হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার গজালিয়া মসজিদের সামনে শুক্রবার জুম্মার নামাজের পর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের পুত্র হায়দার আলী (৫০) ও তার ছোট ভাই জিয়াউর রহমান জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসে। এ সময় মসজিদে দানকৃত লাউ ও মিষ্টি কুমড়া ডাকের মাধ্যমে ৫৫ টাকায় খরিদ করে। কিন্তু একই এলাকার মৃত খোদাবক্স মোড়লের পুত্র লোকমান মোড়ল এতে বাঁধ সাধে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হলে লোকমান তার হাতের ছাতা দ্বারা হায়দারকে মাথায় আঘাত করে। এ সময় হায়দারের ছোট ভাই জিয়াউর ঠেকাইতে এলে লোকমান মোড়ল, আবু বক্কার মোড়ল, ওবাইদুল্লাহ, বাবু, আযম, রাসেল সহ তাদের সঙ্গীয় লোকজন হায়দার ও তার ছোট ভাইকে বেধড়ক পেটাতে থাকে।

এক পর্যায়ে হায়দার রক্তাক্ত জখম অবস্থায় বেহুশ হয়ে পড়লে লোকমান গংরা চলে যায়। তার অবস্থা বেগতিক দেখে স্থানীয় মুসল্লীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এলাকায় উভয়ের পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..