× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মানিকগঞ্জ জেলায় যৌতুকের জন্য শিউলি নামের এক গৃহবধূর উপর চলচ্ছে অমানসিক নির্যাতন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

দুলাল পাল স্টাপ-রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা ফুকুরহাটি গ্রামের যৌতুকের জন্য তার স্বামী বাবু ও তার পরিবার সকলেই চালাচ্ছে অমানসিক নির্যাতন শিউলি নামের এক গৃহবধূর উপর।

চলিতেছে দিনের পর দিন অমানসিক নির্যাতন এবং বন্ধ করে দিয়েছে তার ভরণপোষন সহ তার প্রতিদিনের যে খাবার সেটাও।তার স্বামী বাবু আলী, পিতা আকু বেপারী, মজিদ পিতা আকু বেপারী ,মহীদুর পিতা আকু বেপারী,বাবু আলীর বড় বোন জ্যোৎস্না বানু ও বাবু মিয়ার মা সকলেই একত্রে যৌতুক এর জন্য চালাচ্ছে অমানসিক নির্যাতন।

ঐ মেয়েটি এখন অসহায় হয়ে পড়েছে।মানিকগঞ্জ জেলা ফুকুর হাটি গ্রামে আকু বেপারীর ছেলে বাবু(বাবুল) এর সাথে ঢাকা জেলার ধামরাই থানার নান্নার গ্রামের খাদেম আলী নামে এক কৃষকের আদরের মেয়ে শিউলি আক্তার ও সাটুরিয়া থানার ফুকুর হাটি গ্রামের  বাবু(বাবুল) আলীর সাথে গত ৪ বছর আগে ইসলামিক শরীয়তমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।তাদের যৌতুকের দাবী হচ্ছে দেড় ভরি স্বর্ন ও আশি হাজার টাকা।

শিউলির বাবা দিয়েছে ৫০ হাজার টাকা ও এক ভরি স্বর্নলংকার।এখন তারা বাকী টাকা ও স্বর্নলংকার এর জন্য ঐ গৃহবধূ শিউলি আক্তারকে তার স্বামীর বাড়ীতে স্বামীর বাড়ির সকলেই ঘরের দরজা বন্ধ করে চালাচ্ছে প্রতিদিন অমানসিক নির্যাতন ঐ গৃহবধূ শিউলি আক্তারের ছয় মাস যাবত একটি ছেলে সন্তান হয়েছে।

গৃহবধূর বাবা খাদেম আলী নাতী হওয়ার কথা শুনে, নাতী ও মেয়েকে দেখতে বাবু আলীর বাড়িতে যান।যাওয়ার কিছুকক্ষণ পরে গৃহবধূর বাবাকে এলোপাতারি ভাবে প্রচন্ড  মারধর করে। এলাকার লোকজন খাদেম আলীকে উদ্ধার করে তার নিজ গ্রামে পাঠিয়ে দেন।সে এলাকায় এসে প্রাথমিক চিকিৎসা করেন।বাবুর বড় বোন জ্যোৎস্না বানু জানান এ ব্যাপারে যারা যারা  সহ যোগিতা করিবে তাদের নারী ও শিশু নির্যাতনের মামলার হুমকী দেন।


এ ক্যটাগরির আরো খবর..