× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেসিবিহীন বার্সা স্পোর্টিং গিজনের মাঠে

admin
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

গত বুধবার রাতে ওই ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।

আজ রাতে লিগে স্পোর্টিং গিজনের বিপক্ষে তাই মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। স্পোর্টিং গিজনের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।

গিজনের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে বার্সা। দুই দলের সর্বশেষ দেখায় গত এপ্রিলে ন্যু ক্যাম্পে গিজনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের দল।

ওই ম্যাচে লুইস সুয়ারেজ একাই করেছিলেন চার গোল। মেসি ও নেইমার করেছিলেন একটি করে গোল। তবে আজ ‘এমএসএন’ ত্রয়ীকে একসঙ্গে পাচ্ছে না বার্সা। মেসি না থাকলেও সুয়ারেজ ও নেইমার অবশ্য ঠিকই থাকছেন।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার বর্তমানে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে আর ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।


এ ক্যটাগরির আরো খবর..