× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

অধিকার নেই বিএনপির ইসি নিয়ে সমালোচনার

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপির নেই।

শনিবার রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সফল গণসংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা ক্ষমতায় থাকাকালে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন গঠন নিয়ে সমালোচনা করার অধিকার তাদের নেই। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী কমিশন গঠন করবেন।

তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনো তৎপর। প্রতিকূলতা এবং বার বার ষড়যন্ত্র মোকাবিলা করে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..