× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

ওজন কমাতে পারেন পানীয় পানে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: যাঁরা খেতে খুব ভালোবাসেন, ব্যস্ত জীবনযাপন করেন আর শারীরিক পরিশ্রম করার সময় পান না, তাঁদের জন্য ওজন কমানো বেশ কঠিনই। তবে অ্যালোভেরা ও লেবুর এই পানীয় ওজন কমাতে কাজে দেবে। তবে যেকোনো পানীয় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার স্বাস্থ্যের অবস্থা বুঝে পান করুন।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
ওজন কমানোর এই পানীয়ের প্রণালিটিতে প্রয়োজন পড়বে চারটি উপাদানের—অ্যালোভেরা, লেবু, আদা ও মধু।

অ্যালোভেরা
অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অন্যান্য পুষ্টিগুণ। এটি চর্বি কমাতে কাজ করে।

লেবু
লেবু সাইট্রিস ফল। এর মধ্যে রয়েছে চর্বি কমানোর উপাদান।

আদা
আদা বেশ ঝাঁজালো স্বাদের হয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য মিনারেল। এটি শরীরের কার্যক্রম ভালো করতে কাজ করে। এটি হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্যথা কমায়, হৃদরোগ প্রতিরোধ করে।

মধু 
মধু কেবল দ্রুত শক্তি জোগায় না, এটি চর্বি ঝড়ানোর পদ্ধতিকে সাহায্য করে। এটি পানীয়টির স্বাদ বাড়ায়।

যেসব জিনিস প্রয়োজন
•    এক গ্লাস পানি
•    দুই থেকে তিন টেবিল চামচ অ্যালোভেরার রস
•    এক টেবিল চামচ লেবুর রস
•     এক চা চামচ আদা গুঁড়া
•    এক টেবিল চামচ মধু

যেভাবে প্রস্তুত করবেন
•    এক গ্লাস পানির মধ্যে অ্যালোভেরার রস নিন।
•    এর মধ্যে লেবু রস, আদার গুঁড়া, মধু ভালোভাবে মেশান।
•    সকালে খালি পেটে পানীয়টি পান করুন।


এ ক্যটাগরির আরো খবর..