× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বন্দুক-কামানের মহড়া সালমানের সেটে!

admin
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: সালমান খানের নতুন ছবি ‘টিউব লাইট’ ২০১৭ সালের ঈদে মুক্তি পেতে চলেছে। আর এ জন্য বেশ জোরেশোরেই চলছে ছবিটির শুটিংয়ের কাজ। মানালিতে ছবিটির সেটে গড়ে তোলা হয়েছে এক সেনাক্যাম্প। রীতিমতো যুদ্ধ যুদ্ধ পরিবেশ সেখানে। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ছবির বরাত দিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এরই মধ্যে নাকি বলিউড ভাইজান ও তাঁর সহকর্মীদের এসব যুদ্ধের দৃশ্যের অভিনয়ের জন্য বেশ তোড়জোড় করতে দেখা গিয়েছে। আর পরিচালক কবির খান তো বরাবরই ছবির সেট সাজানোর ব্যাপারে খুঁতখুঁতে। ছবির পরিবেশকে শতভাগ বাস্তব রূপ দিতে জোগাড় করেছেন বন্দুক-কামান থেকে শুরু করে ট্রাক, জিপ, ক্যামোফ্লেজ নেট, এমনকি সারি সারি ব্যারেলও। নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে সেনা ব্যারাক ও ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে যেন এক সেনা মহড়া চলছে সেখানে।

কবির খানের পরিচালনায় এ ছবিটির প্রেক্ষাপট ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধ। সালমান এখানে অভিনয় করবেন একজন সাধারণ সৈনিকের চরিত্রে। ছবিতে দেখা যাবে, সেনাবাহিনীর নিয়মকানুনগুলো রপ্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে সালমানের। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চায়না অভিনেত্রী ঝু ঝু।


এ ক্যটাগরির আরো খবর..