× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

‘তুরস্ক ও বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্যে আগ্রহী’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: শুল্কমুক্ত বাণিজ্যে আগ্রহী তুরস্ক ও বাংলাদেশ। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বলেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিন উজতার্কের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তুরস্ক আমাদের ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। যা তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছি। তুরস্কের রাষ্ট্রদূতও বলেছেন, তার দেশে মৃত্যুদণ্ডের বিষয়টি ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তুরস্কের সঙ্গে জয়েন্ট ইকোনোমিক কাউন্সিল করা হবে। যেখানে সে দেশের প্রেসিডেন্ট নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশ থেকে তিনি এবং অর্থমন্ত্রী যাবেন।’


এ ক্যটাগরির আরো খবর..