× Banner
সর্বশেষ
নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার

বিনিয়োগ শিক্ষা তহবিল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে বিএসইসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করবে। এ প্রতিষ্ঠানের নাম হবে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)।

বিএএসএমে পুঁজিবাজারের বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের প্রশিক্ষণে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা, পোস্টগ্র্যাজুয়েট কোর্স পরিচালিত হবে।

বিএএসএম প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি ‘বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রশিক্ষণ-২০১৬’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। খসড়া নীতিমালাটি জনমত যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নীতিমালাটির খসড়ায় বলা হয়েছে, বিনিয়োগকারী, পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা ও সর্বস্তরের জনগণের মধ্যে আর্থিক জ্ঞান বাড়াতে মধ্য, স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের আওতায় উপ-আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষাদান ছাড়াও কমিশনের আদেশের বলে অন্যান্য শিক্ষা, যেমন—রোড শো, সেমিনার, ওয়ার্কশপ পরিচালিত হবে।

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও পরিচালনার প্রস্তাবিত নীতিমালায় আর্থিক জ্ঞান বাড়ানোর জন্য ‘বিনিয়োগ শিক্ষা তহবিল’ নামে একটি তহবিল গঠন করা হবে। যে তহবিলে স্থানীয় কর্তৃপক্ষ, স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি, ইস্যুয়ার, অর্থ ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, অনুদান বা অন্য কোনো খাত হতে অর্থ জমা হবে।

বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাবও রাখা হয়েছে প্রস্তাবিত আইনের খসড়ায়। কমিশন সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টা কমিটি গঠন করবে। এ ছাড়া বিধিমালার উদ্দেশ্য পূরণে ও বিনিয়োগ-সিকিউরিটিজ মার্কেট-সংশ্লিষ্ট শিক্ষার প্রসারে কমিশন প্রয়োজনবোধে আইনে প্রদত্ত ক্ষমতাবলে দেশি-বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে।

২০০৮ সালে স্টেকহোল্ডার, বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে বিএসইসি। বিভিন্ন কোর্সের আওতায় বিনিয়োগ-সংশ্লিষ্ট শিক্ষা দিচ্ছে এ প্রতিষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..