× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৮-০৯-১৬)ঃ মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের এ.আর.বি কলেজের সামনে স্যালো ইঞ্জিনচালিত যান নছিমন উল্টে ফয়েজান বেগম (৪৮) নামের এক গৃহবধু নিহত হয়েছে। সে সদর উপজেলার রাজনগর গ্রামের হায়াত আলীর স্ত্রী।

এ ঘটনায় আহত হয়েছে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সুরাত আলীর স্ত্রী সাগরা খাতুন (৪৪)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, রাজনগর গ্রাম থেকে একটি নছিমনযোগে বেশ কয়েকজন যাত্রী মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের এ.আর.বি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় যানটি। এতে গুরুতর আহত হয় সাগরা ও ফয়েজান।

পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান ফয়জান।


এ ক্যটাগরির আরো খবর..