× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ছাত্রীদের উত্যক্তের অভিযোগে দুই বখাটের জেল

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি  ॥ ১৮ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে মোবাইল কোর্টে সাইফুর রহমান ওরফে সজিব (১৯) ও রফিকুল ইসলাম (২৫) নামের দুই বখাটেকে জেল দেয়া হয়েছে।

আজ রোববার বিকেলে স্কুল ছুটির পর শমসের নগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার সময় তাদের আটক করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন এ কারাদ- প্রদান করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,স্কুল ছুটির পর শমসের নগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা বাড়িতে ফিরছিল। এ সময় সাদিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুর রহমান ওরফে সজিব ও বেলাট গ্রামের মজনুর রহমান ছেলে রফিকুল ইসলাম ওই ছাত্রীদের উত্যক্ত করে। ঘটনার খবর পেয়ে বারবাজার ক্যাম্পের আইসি নজরুল ইসলাম দুই বখাটে কে আটক করে। পরে মোবাইল কোর্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন সাইফুর রহমানকে ১৫ দিন ও রফিকুল ইসলাম কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

মোবাইল কোর্টের বিচারক শাহানাজ পারভিন জানান, স্কুল ছাত্রীদের উত্যক্তের অভিযোগে সাইফুর রহমানকে ১৫ দিন ও রফিকুল ইসলাম কে ৬ মাসের জেল দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..