× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

জামালপুরে ভাগ্নের হাতে মামা খুন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

জামালপুর প্রতিনিধিঃ ভাগ্নে আল-আমিনের (২৫) ধারালো ছুরির আঘাতে খুন হয়েছেন মামা মোতালেব মুন্সী (৩৬)। জেলার মেলান্দহ উপজেলায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব মুন্সী মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে।

মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সময় মোতালেব মুন্সী বাড়ির পাশে একটি পুকুরপাড়ে বসেছিলেন। এ সময় আল-আমিন ধারালো ছুরি হাতে নিয়ে মামা মোতালেব মুন্সীকে এলোপাতাড়ি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, স্থানীয়রা ঘাতক আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..