× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক প্যারালাইজড হয়ে শয্যায়

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দীন (৬০) দেহের একপাশ প্যারালাইজড (বিকলাঙ্গ) হয়ে বর্তমানে শয্যায় রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সফল এই ব্যক্তিত্বের সুস্থতা কামনা করেছেন আ’লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর শনিবার ভোরবেলা থানার রাঢ়ীপাড়া গ্রামের মৃত সরত আলী শেখের পুত্র শেখ নিজামউদ্দীন হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশান ও পরবর্তীতে সততা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত ডাক্তারগণ জানান, মস্তিষ্কের ভেতর রক্ত জমাট বেধে আছে এবং শরীরের ডানপাশ সম্পূর্ণ প্যারালাইজড হয়ে অকেজো অবস্থায় আছে। ডাক্তারের পরামর্শক্রমে শেখ নিজামউদ্দীনকে তার নিজ বাড়িতে এনে ঝাড় ফুক ও ডাক্তারী চিকিৎসা দেওয়া হচ্ছে। আ’লীগের দূঃসময়ের সফল নেতৃত্বের কারণে তিনি আজ কুমিরা ইউনিয়ন তথা তালা উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বড় ছেলে তালা উপজেলা যুবলীগের সদস্য শেখ মফিদুল ইসলাম পিতার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া আর্শিবাদ চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..