× Banner
সর্বশেষ
ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত,আহত দুই

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের শৈলকুপা থানার গাড়াগঞ্জ বাজারে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তার স্ত্রী রূপালী খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন এসআই হামিদুল ইসলাম (৪০) ও তার মেয়ে হালিমা খাতুন (৪)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যায়। ।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলাল জানান, মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজার এলাকায় পৌছালে বিপরীতগামী গ্রীন লাইন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় মোটর সাইকেল চালক এস আই হামিদুল ইসলাম, স্ত্রী রূপালী খাতুন ও শিশু কন্যা হালিমা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রূপালী খাতুন মারা যায়। এসআই হামিদুল ইসলাম চট্টগ্রাম মেট্রো পলিটনে কর্মরত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..