× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

বেনাপোলে টাকা চুরির অপবাদে হিন্দু গৃহবধূর উপর নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্টথানার শাখারীপোতা গ্রামের দাসপাড়ায় চুরির অপবাদে অঞ্জনা (৩৫) নামে এক গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর এ ঘটনাটি ঘটে। নির্যাতিতা অঞ্জনা ওই গ্রামের সুকুমার সুকুর স্ত্রী।

নির্যাতিতা অঞ্জনা জানান, সে মাহাবুলের বাড়িতে দীর্ঘদিন যাবত ঝিয়ের কাজ করতো। কিন্তু শুক্রবার টাকা চুরিকে কেন্দ্র করে মাহাবুলের লোকজন তার ও তার স্বামীর উপর শাররিক নির্যাতন চালায়। তার উপর চুরির বদনাম দিয়ে মাহাবুলের লোকজন বদি, কুরবানসহ ৮/১০ জন তাদের ধরে নিয়ে গিয়ে মাহাবুলের বাড়ির  গুদাম ঘরে আটকে রেখে নির্যাতন করে। এসময় বদি ও কুরবান লাঠি সোটা দিয়ে তার স্বামীকে পিটিয়ে আহত করে।

পরে তার আত্মীয় স্বজনরা স্থানীয় মহিলা মেম্বারকে খবর দিলে, মহিলা মেম্বার লোকজন নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছায়ে দেয়।
এ বিষয়ে প্রতিবেশি আরেজ বানু জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে মাহাবুলের লোকজন অঞ্জনা ও তার স্বামীকে ধরে নিয়ে যায়। এবং তার স্বামীকে মারধর করে। তবে এ সময় ধর্ষণের মত কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই (উপ-পরিদর্শক) মফিজুর রহমান জানান, এ ঘটনায় ৪ জনকে আসামী করে নারী নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..