× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

খালেদা জিয়া সৌদি আরব গেলেন

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।

বুধবার বিকেল সোয়া ৫ টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আবরেব উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সৌদি যাত্রা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছেন খালেদা জিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, পবিত্র হজ পালনের জন্য আমি সৌদি আরব যাচ্ছি। আপনাদের দোয়া চাই।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি নেত্রীর সফরসঙ্গী হিসেবে তার একান্ত সহকারী আবদুস সাত্তার, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী এবং তার গৃহকর্মী ফাতেমা বেগম রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারাসহ সর্বস্তরের নেতা-কর্মীরা বিমানবন্দরে আসেন। এ সময় বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল সিন্টু, ডা. জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় একটি সূত্র বলছে, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।  আগামী ২০ সেপ্টেম্বর সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের।

সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানকে বরণ করতে প্রস্ততি নিয়েছে সৌদি আরব বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..