× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৭ সেপ্টেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী রেলগেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। রবিউল কালীগঞ্জের ফয়লা গ্রামের মৃত আশা ড্রাইভারের ছেলে এবং ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মাধ্যমিক বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক।

এলাকাবাসী সূত্র জানাগেছে, সকাল ১০ টার দিকে শিক্ষক রবিউল ইসলাম বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনের নীচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..