× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

নাটক আর মডেলিং এ ব্যস্ত ফারহানা ইভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক : টেলিভিশনের সিরিজ নাটকসহ মডেলিং, শর্ট ফিল্মেও কাজে ব্যস্ত রয়েছেন ফারহানা ইভা।

এরই মধ্যে প্রায় ২০টি নাটক অনএয়ার হয়েছে। হাতে আছে আরও ১০/১২টি কাজ। অনএয়ার অপেক্ষায় আছে আরও বেশ কিছু নাটক। সব মিলিয়ে বলা যায় ইভা এখন ব্যস্ত।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এল.এল.বি অনার্সের ছাত্রী ফারহানা ইভা ছোট বেলা থেকে স্বপ্ন দেখেছে একদিন তারকা হবে, সবাই চিনবে তাকে। মিডিয়া মাত করবে। শোবিজ জগতে থাকবে তার সরব পদচারনা।

সেই ছোটবেলার স্বপ্ন বুকে লালন করে তিলতিল করে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অনেক দূর এগিয়েছে ফারহানা ইভা। ধৈর্য্য ও সংগ্রাম নিয়ে কাজ করতে হয়েছে। এখনও করছে।

এগিয়ে যেতে চায় সামনের দিকে। সৃষ্টিশীল কাজ করে বেঁচে থাকতে চায় দর্শকের মাঝে।

ফারহানা ইভার অনেক নাটকের মাঝে সেলফি, হেলোজেন রহস্য, এখানেই শেষ নয়, টেরাকোটা, টিট ফর ট্যাট অন্যতম। অনএয়ার এর অপেক্ষায় আছে সিরিয়াল নাটক রেডিও জকি ও কতিপয় গল্প, শূণ্য থেকে শুরু সহ বেশ কিছু নাটক। ফারহানা ইভা আরও কাজ করে যেতে চায় বহুদূরে।


এ ক্যটাগরির আরো খবর..