× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যারা বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড সিরিজের শেষ চারটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এ সিরিজের আর কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা।

ক্রেগের পরিবর্তে বন্ড চরিত্রে পরবর্তীতে কে আসতে পারেন তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এদিকে বন্ড চরিত্রের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে এ সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান।

একটি পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে সংক্ষিপ্ত এ তালিকায় এগিয়ে রয়েছেন- ইদ্রিস এলবা এবং মাইকেল ফ্যাসবেন্ডার। এছাড়া বন্ড হওয়ার দৌড়ে আছেন-লুক ইভান্স, চার্লি হান্নাম, জেমস নর্টন, জেমি বেল, আইডেন টার্নার এবং টম হিডেলস্টন।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ারের মূল কর্তারা মনে করছেন ইদ্রিস এলবা একজন প্রতিভাবান অভিনেতা এবং দশর্কের কাছে তার ভালো আবেদন রয়েছে। এ কারণে তাকে কিছুটা এগিয়ে রাখছেন তারা।

আরো বলা হয়েছে, বন্ড চরিত্রটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে, কিন্তু ইদ্রিসের প্রতিভা এবং আবেদন উর্ধ্বতন কর্মকর্তাদের মনে ধরেছে। তার বয়স অন্যান্যদের চেয়ে একটু বেশি। তবে তাকে দেখলে মনে হয় তিনি এখনো ৩০ বছর বয়সি।’

মেট্রো গোল্ডউইন মেয়ার কর্মকর্তারা তাদের মতামত দিলেও এ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন ইওএন ফ্র্যাঞ্চাইজি প্রধান বারবারা ব্রকোলি। তার সবুজ সংকেত পেলেই শুরু হবে মূল অডিশন।


এ ক্যটাগরির আরো খবর..