× Banner
সর্বশেষ
ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

পাকিস্তানে খ্রিস্টান কলোনিতে হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক: সন্ত্রাসীরা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে হামলা চালিয়েছে । এ ঘটনায় এক বেসামরিক নাগরিক ও চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) অসিম বাজওয়া বলেন, ‘চার আত্মঘাতী বোমা হামলাকারীর সবাই নিহত হয়েছে।’

দেশটির কয়েকটি নিরাপত্তা সূত্র ডনকে জানায়, সন্ত্রাসীরা কলোনিতে হামলার পর সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। হামলাকারীরা আত্মঘাতী হামলায় ব্যবহৃত জ্যাকেট (সুইসাইড জ্যাকেট) পরে ছিল।

ওই সূত্র জানায়, দুই হামলাকারী সুইসাইড জ্যাকেট বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আরো দুই হামলাকারী।

পেশোয়ারে গত কয়েক বছরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। শহরটিতে ২০১৪ সালের ডিসেম্বরে সবচেয়ে ন্যক্কারজনক হামলা হয়। সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে তালেবানের সেই হামলায় ১৫০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। সর্বশেষ শুক্রবারের হামলার নেপথ্যে কারা, তা এখনো জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..