× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন দুই মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীকে করা জরিমানার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।

রায়ে আদালত বলেন, দুই মন্ত্রী সংবিধান রক্ষায় যে শপথ নিয়েছিলেন তারা শপথ ভঙ্গ করেছেন। আইন লংঘন করেছেন। আদালত বলেন, আমাদের সন্দেহ নেই যে তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্ক্তব্য রেখে সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন। এছাড়া রায় প্রদান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দুই মন্ত্রী সুপ্রিমকোর্টকে নিয়ে কুৎসা রটিয়েছেন। বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ রায় প্রদান করেন। তার সাথে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ অপর চার বিচারপতি একমত পোষণ করেন।

অন্যদিকে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পৃথকভাবে রায় প্রদান করেন। তিনি তার রায়ে বলেন, কোন মন্ত্রীকে সাজা দেয়া এবং জরিমানার সাথে আমার দ্বিমত নেই। কিন্তু সংবিধান রক্ষায় শপথ ভঙ্গ করেছেন এই অভিমতের সাথে আমি একমত নই। তবে এই রায়ের সাথে অপর দুই বিচারপতি একমত পোষণ করেন।

 আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করেন দেশের সর্বোচ্চ আদালত। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ ওই আদেশ দেন।

৫ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনরায় শুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..