× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শাকিব-বুবলি সেন্সর পেরোল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি প্রত্যাশি ‘শুটার’ ও ‘রক্ত’ শিরোনামের সিনেমা দুটির ‍শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলো শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শুটার’ সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে প্রর্দশিত হয়েছে। সিনেমাটি আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। এ সিনেমার মাধ্যমে আসছে ঈদের প্রথম সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করল।

এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘শুটার সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির গল্পও চমৎকার আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু হল বুকিং দেয়া হয়েছে। এখন ভালো মানের হল দেখে সিনেমাটি  ‍মুক্তি দিব।’

‘শুটার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি। রাজু চৌধুরী পরিচালিত এতে আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..