× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

রেহাই পাবে না গুমের সঙ্গে জড়িতরা: মির্জা ফখরুল

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুমের সঙ্গে জড়িতরা কেউই রেহাই পাবে না, তাদের বিচার হবেই।’

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ছয় বছরে গুমের শিকার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।  মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জোর করে তুলে নিয়ে যাওয়া, এরপর গুম করা জাতিসংঘের সনদ অনুযায়ী এটাকে বলা হয়েছে ঘৃণ্যতম, ভয়াবহ, মানবতাবিরোধী অপরাধ। আজকে বাংলাদেশে যারা এ ঘৃণ্যতম অপরাধ করছেন তারা যদি কেউ মনে করে থাকেন রেহাই পেয়ে যাব্নে , তারা কেউই রেহাই পাবেন না। একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। একদিন না একদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই এ অপরাধের জন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে তাঁর স্বাধীনতা পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা।’

গুমের শিকার পরিবারের সদস্যরা যেকোনো মূল্যে তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান অনুষ্ঠানে। গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..