× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তালায় দূধর্ষ ডাকাতি সংঘটিত- কুপিয়ে জখম করে নগদ টাকা সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি: তালার তেঁতুলিয়ার মুদি ব্যবসায়ী আমিনুর রহমান মোড়লের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পরিবারের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতরা তালা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তালার তেতুলিয়া গ্রামের মৃত মহাতাব আলী মোড়লের পুত্র মুদি ব্যবসায়ী আমিনুর রহমান মোড়ল ও হাফিজুর রহমান মোড়ল প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১ টায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির ক্লবসিক্যাল গেটের তালা পরে ঘরের ছিটকিনি অভিনব কৌশলে ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। নিচতলায় ঘুমিয়ে থাকা আমিনুর ও তার স্ত্রী এবং উপর তলায় হাফিজুর ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তাদের বৃদ্ধ মা জবেদা বেগম (৭০) বাধা দিলে কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিলে কান ছিড়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে।

ডাকাতিকালে চেচামিচির শব্দ শুনে আমিনুরের চাচাতো ভাই মৃত শওকত আলী মোড়লের পুত্র আতিয়ার রহমান (৫৫) এগিয়ে আসলে ডাকাতদের কাছে থাকা রাম দা দিয়ে মাথায় কুপিয়ে মারাত্বক জখম করে। পরে প্রতিবেশী শেখ শহর আলী, আব্দুর রহমান সহ কয়েকজন এগিয়ে আসলে বেড়ধক মারপিট করে ত্রাসের সৃষ্টি করে পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতিকালে আমিনুরের ঘরের আলমারিতে থাকা নগদ ৬০’হাজার টাকা, হাতের ২ টি রুলি, ২ টি গলার স্বর্ণের চেইন, ১ টি কানের দুল সহ আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল লূট করে নিয়ে যায়। আহতদের রক্তাক্ত অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ ছগির মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এখনও পর্যন্ত অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..