× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

শিক্ষিকা আফরোজার হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি ॥ ঠাকুরগাওয়ের হরিপুর প্রেস ক্লাবের সামনে  গত সোমবার বিকাল সাড়ে তিনটায় প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। শিক্ষিকার আত্মীয় স্বজন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

ভেলাই কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমকে ১৬ আগষ্ট তার শ্বশুরালয় হরিপুর উপজেলার গেদুড়া মলানি (মেদ্দাপুকুর)রে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আফরোজার ১১ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় বজলার রশিদ মানিক, ইউসুফ আলী, ও শ্বাশুড়ী জায়েদা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। জেআর নং ৯৬৮/১৬। ঘটনার দিন শ্বাশুড়ী জায়েদা বেগমকে আটক করে থানা পুলিশ জেল হাজতে পাঠান।

বাকি আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানব বন্ধনে বক্তব্য দেন সহকারী সুপার মোঃ শাহ আলম ভেলাই দাখিল মাদ্রাসা, মামলার বাদি সোহেল রানা, ভেলাই কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শিক্ষিকা সোনালী বেগম,মোঃ ইউনুস আলী প্রমুখ।

মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর, অফিসার ইনচার্জ হরিপুর, হরিপুর প্রেস ক্লাব বরাবরে স্মারক লিপিপেশ করা হয়। হরিপুর থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ মামলা তদন্তাধিন রয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..