× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এরশাদের শুভেচ্ছা বিনিময়

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

ডেস্ক রিপোর্ট: গত ২৭/০৮/২০১৬ইং তারিখ রোজ শনিবার, সকাল ১১টায় রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে প্রায় দের শত নেতাকর্মী নিয়ে অংশ নেন দলের মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানিক চন্দ্র সরকার, ডাঃমৃত্যুঞ্জয় রায়, সুভাষ সাহা,প্রধান সমন্বয়ক বিজয় ভট্টাচার্য, দপ্তর সম্পাদক দেবাশীষ মন্ডল, সাংস্কৃতিকজোটের সভাপতি সাধন লাল দেব, সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল ,মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মনিশঙ্কর মন্ডল, মহানগর দক্ষিনের সহ-সভাপতি দীপক কুমার রায় ,হিন্দু যুব মহাজোটের সভাপতি সুমন কুমার রায়, নির্বাহী সভাপতি দেবাশীষ সাহা, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিহার চন্দ্র প্রামাণিক, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম মহাসচিব সহদেব দাস হীরা, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, ও দলের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির  বক্তব্যে’এরশাদ বলেন হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাদের বন্ধু ছিলাম, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আপনাদের পাশে ছিলাম, থাকব। আপনারা আজ যে প্রস্তাব দিয়েছেন তা আমি সংসদে তুলব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে দুর্গাপূজায় আপনাদের তিন দিনের ছুটির ব্যবস্থা করব। এ ছাড়া আমাদের এমপিদেরকে বলে দেব যে যার যার এলাকায় সংখ্যালঘুরা যাতে নিরাপদ থাকে। মন্দিরগুলো যাতে নিরাপদ থাকে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ্র চন্দ্র প্রামানিক বলেন হিন্দু সম্প্রদায়কে সকলেই আশার আলো দেখায় কিন্তুু বাস্তবতা ভিন্ন। আপনি হিন্দু সম্প্রাদায়ের জন্য জন্মষ্টমীতে সরকারী ছুটি, হিন্দু কল্যানে হিন্দু কল্যান ট্রাষ্ট গঠন করে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আপনি হিন্দু সম্প্রদায়ের জন্য হিন্দুদের সুনির্দিষ্ট কিছু দাবী পূরণে সহযোগিতা করুণ। হিন্দু সম্প্রদায় আপনার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..