× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে পুলিশ সদরদপ্তরে বোমা হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ১১ জন নিহত হয়েছে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কিজরেতে দাঙ্গা পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা হামলায়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭৮ জন।  শুক্রবার এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কিজরে শহরটির সিরনাক প্রদেশে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। এই অঞ্চলটি কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত।

তুর্কি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে সদর দপ্তর ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি ছিল পুলিশের তল্লাশি চৌকি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। তুরস্কে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর গত জুলাই থেকে এই অঞ্চলে অব্যাহত সংঘর্ষের ঘটনা ঘটছে।


এ ক্যটাগরির আরো খবর..