× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

‘মানবতা-মূল্যবোধের শিক্ষা দিতে হবে স্কুলেই’

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই জঙ্গিবাদ রুখতে স্কুলেই শিক্ষার্থীদের মানবতা, মূল্যবোধ আর দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনটি আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

আরেফিন সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এদের উদ্বুদ্ধ করছে স্বাধীনতাবিরোধীরা। জঙ্গিবাদ মানবতার শত্রু। এটা রুখতে হবে। তাই স্কুলেই শিক্ষার্থীদের মানবতা, মূল্যবোধ আর দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। তবেই তারা আর ভুল পথে পা বাড়াবে না।

উপাচার্য বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের কর্মকাণ্ডের প্রতিফলনই হচ্ছে জঙ্গিবাদ। তাই শিক্ষার্থীদের মূল্যবোধ আর দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানকে স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ নয়। তাদের খোঁজ-খবর নেওয়াও দায়িত্ব। তাই সন্তান স্কুলে গিয়ে কী করছে সে খোঁজও রাখবেন।’

আয়োজক সংগঠনের সভাপতি সালেহা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সহসম্পাদক মো. ফেরদৌস আহমেদ, সিনিয়র যুগ্ম সহসম্পাদক মো. কামরুল হাছান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..