× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

স্মিথ, কোল্টার-নাইলের সিরিজ শেষ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আর খেলা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে তাকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই সিরিজ শেষ হয়ে গেছে পেসার নাথান কোল্টার-নাইলেরও। স্মিথের সঙ্গে তিনিও দেশে ফিরে যাচ্ছেন।

শ্রীলঙ্কা সফরে স্মিথের নেতৃত্বে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের চারটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮২ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর শেষ হবে ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ২৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে তাদের দক্ষিণ আফ্রিকা সফর। সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে অসিরা। ঘরে ফিরে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তিনটি টেস্ট। ব্যস্ত সূচি সামনে রেখে স্মিথকে তাই বিশ্রাম দিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।  অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া ২৩তম অধিনায়ক হচ্ছেন তিনি। আর দশম টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ২৮ আগস্ট ডাম্বুলায় হবে তৃতীয় ওয়ানডে। একই মাঠে ৩১ আগস্ট চতুর্থ ওয়ানডে ও ৪ সেপ্টেম্বর পাল্লেকেলেতে পঞ্চম ও শেষ ওয়ানডে।


এ ক্যটাগরির আরো খবর..