× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

সরকারী খাস জমি জালিয়াতির ঘটনায় দুদকের কাজে বিঘ্ন সৃষ্টি করায় মেহেরপুরে দুই সাব রেজিস্ট্রারকে জেল হাজতে প্রেরণ

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৮-১৬ )ঃ মেহেরপুরে সরকারী খাস জমি জালিয়াতির ঘটনার তদন্তে দুর্ণীতি দমন কমিশন দুদক এর কাজে বিঘœ সৃষ্টি করার অভিযোগে মেহেরপুরের সাবেক দুই সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডল ও সাবেক সাব রেজিস্ট্রার সাহিদুর রহমানকে আটক করা হয়েছে।

গতকাল রোববার সকালে দুদক সমন্বিত কুষ্টিয়া  জেলা কার্যালয় থেকে তাদেরকে আটক করে সরকারী কাজে বাধা প্রদানের মামলায় দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে দুদক। আটক আব্দুর রশিদ মন্ডল বর্তমানে নোয়াখালি জেলায় ও সাহিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেষপুরে সাব রেজিস্টার হিসেবে কর্মরত আছে।

দুদক কুষ্টিয়া উপ পরিচালক আব্দুল গাফফার জানান, ২০১১ সালে মেহেরপুরে সরকারী খাস জামি ১৮ টি জাল দলিলের মাধ্যমে ১৮ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়। ওই মামলাটি  তদন্তের স্বার্থে জমির দলিলসহ প্রয়োজনীয় নথিপত্র তলব করে দুদক। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ ও সাহিদুর রহমান নথিপত্র দেওয়া থেকে বিরত থাকেন। সরকারী কাজে বিঘœ সৃষ্টির অপরাধে তাদেরকে গতকাল সকালে কুষ্টিয়া থেকে আটক করে দুদক। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গতকাল দুপুরে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

গতকাল রোববার বিকেলে তাদের দুইজনকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক মহিদুজ্জামান তাদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..