× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেনেড হামলা কলঙ্কময় অধ্যায়

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে বর্বরতম ঘটনা। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায়।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের স্মরণসভায় এ কথা বলেন মির্জা ফখরুল।

২০০৪ সালের ২১ আগস্টের ওই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি নেতা।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক সরকার থাকলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো সুন্দরবন ধ্বংসকারী চুক্তি হতো না। দেশে মধ্যবর্তী নির্বাচনের গুঞ্জনকে নতুন ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তীব্র সমালোচনা করেন বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার।


এ ক্যটাগরির আরো খবর..