× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

সাভারে সহকর্মীর গুলিতে পুলিশ কনস্টেবল আহত

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে রেজাউল (২২) নামের এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় গ্লোবাল অ্যাটায়ার্স নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সহকারী পরিচালক এস এ এম ফজল-ই-খুদা জানান, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর কয়েকজন পুলিশ কনস্টেবল নলাম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাতের ডিউটি শেষ করে সকালে ওই পোশাক কারখানার ভেতরে পুলিশদের বিশ্রামকক্ষে হাসনাত নামের এক পুলিশ কনস্টেবল তাঁর শটগান থেকে গুলি বের করছিলেন। এ সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে সহকর্মী রেজাউলের পায়ে লাগে।

পরে শিল্প পুলিশের অন্য সদস্যরা রেজাউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলেও জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা।  এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন জানান, গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, ‘পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

গুলিবিদ্ধ ওই পুলিশ কনস্টেবলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকায়।


এ ক্যটাগরির আরো খবর..