× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

মেহেরপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র গুলি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মঠের মাঠ থেকে একটি বিদেশী পিস্তলসহ ৭ রাউন্ড গুলি ভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, গান পাউডারসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হানা দিলে ডাকাতদল এগুলো ফেলে পালিয়ে যায়।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, আশরাফুর গ্রামের অদূরবর্তী মটের মাঠে বাদল বিশ্বাসের ইটভাটার পাশে ডাকাত দলের সদস্যরা ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আগেই টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৩টি কার্টুজ, দু’টি (এলজি) শ্যুটারগান, বোমার তৈরীতে ব্যবহৃত গান পাউডার, বোমা তৈরী সরঞ্জাম হিসেবে জালের কাঠি, কৌটা ও টেপসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..