× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতের গর্ভ থেকে বিএনপি নামক দলটির জন্ম- খাদ্যমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ জামায়াতের গর্ভ থেকে বিএনপি নামক দলটির জন্ম। কাজেই বেগম খালেদা জিয়া জামায়াতকে কোনো অবস্থাতেই ত্যাগ করতে পারবেন না, বললেন খাদ্যমন্ত্রী।

আজ শনিবার দুপুরে রাজধানীর খাদ্যভবনে মন্ত্রণালয় আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরো বলেন, বিএনপির বিভিন্ন নেতা দাবি করলেও বেগম জিয়া কোনো অবস্থাতেই জামায়াত ত্যাগ করতে পারবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী বিদেশি শক্তির সাথে মিলে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেন, ‘পত্রিকায় দেখলাম ২০ দলের বৈঠক ডেকেছে বেগম খালেদা জিয়। বিএনপির কিছু নেতা বলেছেন জামায়াতকে তারা ত্যাগ করবেন। জামায়াতের গর্ভ থেকে বিএনপি নামক দলটির জন্ম। কাজেই বেগম খালেদা জিয়া জামায়াতকে কোনো অবস্থাতেই ত্যাগ করতে পারবেন না।’

তিনি বলেন, ‘সুগভীর ষড়যন্ত্র নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। বিদেশি এতকিছু হয়। আইএসের এত তৎপরতা, সেখানে ব্রিটিশ কাউন্সিল বন্ধ হয় না। বাংলাদেশে একটি ঘটনা ঘটার সাথে সাথে বন্ধ করে দিয়েছে। এটা একটা সুগভীর ষড়যন্ত্র। ৭১-এ কিছু লোক পাকিস্তানের পদলেহন করেছে। আজও এই ধরনের লোক আন্তর্জাতিক চক্রান্তকারীদের সাথে মিশে আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। জামায়াত-বিএনপির মূল পৃষ্ঠপোষক ওই গোষ্ঠী।’


এ ক্যটাগরির আরো খবর..