× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী

কলার মিশ্রণে বিশেষ কায়দায় পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের প্রস্তুতিকালে গাজীপুরের এক তরুণী রোহিঙ্গা ক্যাম্পে আটক হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজারের উ‌খিয়ায় ৮ এপবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯’র ডি/১ ব্লকের নুর কামালের শেড থেকে তাকে আটক করা হয় বলে ভাষ্য পুলিশের।

আটক হওয়া তরুণী শাকিলা খাতুন (২৩) ঢাকার গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে। তার কাছ থেকে ৪ হাচার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ পরিদর্শক রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে খবর আসে ৮ এপিবিএন’র পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯’র ডি/১ ব্লকের নুর কামালের শেডের ভেতরে শাকিলা পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছে।

গোপন এ তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর আশপাশ থেকে ব্লকের মাঝি, হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট পুরিশ উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা রাজ্জাক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা আরও জানান তিনি কয়েকটি প্যাকেট খেয়ে ফেলেছে। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে এনে এক্সরের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও প্যাকেট রয়েছে। কৌশলে তার পেট হতে ৬২টি প্যাকেট বের করা হয়।

আগে উদ্ধার এবং পেট হতে বের করা মিলিয়ে ৮২টি পলিথিনের পোটলায় মোট ৪ হাজার ১০০পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। বিধি মোতাবেক তা জব্দ তালিকাভুক্ত করা হয়।

পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয় (নং-১১০/২৬)। এবং পরবর্তীতে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশ পরিদর্শক রাজ্জাক।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, বিষয়টি জানিয়েছে এপিবিএন। তবে, ওই তরুণী হাসপাতালে আছে বলে জেনেছি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি। থানায় উপস্থাপন করা হলে মামলা করে আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..