যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অগাস্ট) বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে স্থানীয়রা একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ দুটি বস্তু থাকায় তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। তবে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি।
ওসি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।