× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি কাঠের তৈরি কুটির শিল্পে কাজ করার সময় একটি কেমিক্যালযুক্ত ড্রাম  বিস্ফোরণে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার গ্রামিন একটি কাঠের তৈরি কুটির শিল্পে  কাজ করছিল নিরব শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামের মুখ খুলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেমিক্যালযুক্ত ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..