× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি

দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার
দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার

সম্পত্তি দান করার পরও দাতা যাতে জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করতে পারেন, এমন বিধান সংযোজন করে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, কোনো ব্যক্তি সম্পত্তি দান করলে মালিকানা এবং ভোগদখলের অধিকার উভয়ই সম্পূর্ণভাবে গ্রহীতার কাছে চলে যায়। তবে প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা তার জীবদ্দশায় সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার অধিকার সংরক্ষণ করতে পারবেন। ফলে সম্পত্তি দানের পরও দাতার বসবাস বা ব্যবহারসংক্রান্ত অধিকার আইনগতভাবে সুরক্ষিত থাকবে।

একই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। সরকারের মতে, নতুন এই আইন গুমের ঘটনা প্রতিরোধ, দায়ীদের বিচারের আওতায় আনা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে।

এ ছাড়া মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবেও সম্মতি দিয়েছে। সরকারের আশা, সংশ্লিষ্ট খাতের নীতিমালা ও বিধিব্যবস্থাকে সময়োপযোগী করতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..