× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইরাকে বোমা হামলায় নিহত ৫৭

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

ডেস্ক নিউজঃ ইরাকের রাজধানী বাগদাদ এবং এর আশেপাশের এলাকায় পৃথক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৭ জন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

সোমবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশের খালিস শহরে, প্রথম গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয় ৩৫ জন, আর আহত হয় অর্ধশতাধিক। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, আল জুবায়ের শহরের একটি ব্যস্ত মার্কেটের সামনে। এ হামলায় নিহত হয় ১০ জন, আহত হয় অন্তত ২৫ জন।

এছাড়াও উত্তরের হুসাইনিয়া জেলায় আরেকটি বিস্ফোরণে নিহত হয় ১২ জন। আহত হয় আরো অনেকে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এসব ঘটনায় জড়িত থাকতে পারে জঙ্গী সংগঠন আইএস।


এ ক্যটাগরির আরো খবর..