× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের কথা বলে প্রত্যারনা করে গাঁ ঢাকা দিয়েছে স্কুল শিক্ষিকা শিরিন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ২৯নং কেউরভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে ২০১৫ সালের ৯ মার্চ ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগদান করেনি শিরিন আক্তার। ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছেন শিক্ষাকর্মকর্তাগণ। এ নিয়ে বিপাকরে রয়েছে বিদ্যালয়ের কর্মরত অন্যান্য শিক্ষকগণ।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার হঠাৎ গাঁঢাকার কারণ জানতে কথা হয় স্থানীদের সাথে। তখন জানা য়ায় শিরিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিল। স্থানীয় লোকদের শিল্প প্রতিষ্ঠানে শেয়ার করার জন্য একাধিক চেষ্টা করে ব্যর্থ হয়ে জেলা শহরের কয়েকজন ধন্যার্ঢ্য ব্যক্তিদের কাছ থেকে শেয়ার দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়। শিল্প প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারগণ শেয়ারের হিসাব চাইলে শিক্ষিকা শিরিন আক্তার ছুটির কথা বলে পালিয়ে যায়। দেড় বছর যাবৎ কর্মস্থলে যোগদান করছে না।

শিরিন আক্তার যে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন সেই ২৯নং কেউরভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে আলাপকালে জানায়, শিরিন আক্তার আমাদের বড় ধরনের ক্ষতি করেছে। তিন দিনের ছুটি নিয়ে দেড়বছর কর্মস্থলে আসে না। এখন আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট শিরিন চাকুরী না করলে চলে যাবে আর আমরা নতুন শিক্ষক পাব। কিন্তু সে চাকুরীতে যোগদানও করে না। চাকুরী ছাড়েও না।

নাম প্রকাশে অনিচ্ছকু শরীয়তপুর জেলা শহরের কয়েকজন ব্যাক্তি জানায়, শিরিন টেরাকোটা ও সাবান ফ্যাক্টরীর শেয়ার হোল্ডার করার নামে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ফ্যাক্টরীর হিসাব চাইতেই শিরিন গাঁঢাকা দিয়েছে। প্রায় দেড় বছর যাবৎ শিরিন আক্তার কোন যোগাযোগ রাখে না।
এ বিষয়ে শিরিন আক্তারের সাথে আলাপ কালে বলেন, আমি কর্মস্থলে যোগদান করবো। আমি শাররীক ভাবে অসুস্থ্য তাই চিকিৎসকের পরামর্শে মেডিকেলে চিকিসার বরাদ্দ দিয়ে নারায়নগঞ্জে থাকি। তাছাড়া কর্মস্থলে আমাকে হত্যার চেষ্ঠা করেছে। সেখানে কিভাবে আমি যোগদান করব? সেটাও প্রমানিত হয়েছে। আমার এলাকার লোকজন আমাকে থানায় যেতে দেয় নাই। আমি কারো টাকা আত্মসাৎ করি নাই। ইসলামের নিয়মেই ব্যবসায় লাভ লোকশান আছে। আমিও ১০ লাখ টাকা ইনভেষ্ট করেছি।
ডামুড্যা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, শিরিন আক্তার দেড়বছর যাবৎ অনুপস্থিত। বিভাগীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সে কোন জবাব দেয় নাই।


এ ক্যটাগরির আরো খবর..